জুন ৬, ২০২৬, ০১:৫২ পিএম
হরমুজ প্রণালি এলাকায় ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক যান চলাচলের জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল। এছাড়া ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গত ৮ এপ্রিল দেশ দুটির মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও দীর্ঘস্থায়ী শান্তির জন্য কোনো কার্যকর আলোচনা সফল হয়নি। বর্তমানের এই নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সাময়িক যুদ্ধবিরতি এখন অর্থহীন হয়ে পড়েছে।দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলা উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সহিংসতার স্থায়ী অবসানের সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালিতে ড্রোন ভূপাতিত করার বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তথ্যসূত্র:

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন