রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের হিমাচল

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৫:৫৭ পিএম

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের হিমাচল

ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার রাত দশটা বেজে চার মিনিটে হিমালয়ের পার্বত্য এই অঞ্চলে কম্পন অনুভূত হয়। কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকাগুলো ছিল এর উৎপত্তিস্থল।ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর কেন্দ্র ছিল ধার গোদোই এলাকা। রাজধানী ধর্মশালা থেকে এর দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। তীব্র কম্পনের ফলে আতঙ্কে হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এলাকাটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল।হিমাচল প্রদেশের এই অংশটি সিসমিক জোন-পাঁচ বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত। আগে থেকেই এই অঞ্চলকে ভূমিকম্পপ্রবণ হিসেবে চিহ্নিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।