রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ১১:৩৪ এএম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই দুর্যোগের জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৩৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে ৩ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামি সতর্কতা জারি করেছে। 

উপকূলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।ফিলিপাইনের প্রেসিডেন্ট জরুরি বার্তায় নাগরিকদের কোনো অপেক্ষা না করে দ্রুত উঁচু স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে বলে জানা গেছে। 

জাপানের প্রধানমন্ত্রীও নাগরিকদের সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। গতকাল রাতে ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি অনুভূত হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানল।