রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ১০:২২ এএম

দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

ছবি - সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক আন্দোলন ঘিরে নতুন করে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংলগ্ন সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টাওয়ালা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে এবং জবাবে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়ে। এই সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার ও এক পরিদর্শকসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হন। 

পরবর্তীতে আন্দোলনের নিজস্ব স্বেচ্ছাসেবকরা লাউডস্পিকারযুক্ত গাড়িতে চড়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে সংশ্লিষ্ট টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।