বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অনশন ভাঙার পর সোনম ওয়াংচুককে যে বার্তা দিলেন মোদি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ১১:২১ এএম

অনশন ভাঙার পর সোনম ওয়াংচুককে যে বার্তা দিলেন মোদি

ছবি - সংগৃহীত

দীর্ঘ ২৬ দিন পর অনশন ভাঙলেন প্রখ্যাত সমাজকর্মী ও পরিবেশবাদী সোনম ওয়াংচুক। অনশন ভাঙার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার উদ্দেশে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে শুক্রবার তিনি তার এই দীর্ঘ কর্মসূচি সমাপ্ত করেন। গত ২৮ জুন থেকে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছিলেন তিনি।আন্দোলন প্রত্যাহারের পেছনে রয়েছে সরকারের সুনির্দিষ্ট আশ্বাস।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির জন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না। এই আশ्र্বাসের পরই তিনি অনশন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং, লাদাখের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা এবং তার পরিবারের সদস্যরা। অনশন ভাঙার প্রতিক্রিয়ায় সোনম ওয়াংচুক তার সন্তোষ প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানান।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়েও ইতিবাচক অবস্থান নিয়েছে প্রশাসন। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়টি নিয়েও আলোচনা চলছে।তবে অন্যান্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ও প্রতিবাদ জারি থাকবে।

তথ্যসূত্র: এনডিটিভি