রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অসুস্থ অবস্থাতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সিজেপি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১২:৪০ পিএম

অসুস্থ অবস্থাতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সিজেপি প্রধান

ছবি - সংগৃহীত

টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থামবে না বলে দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।শনিবার এই ঘোষণা দেওয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। 

চিকিৎসাসংক্রান্ত পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে টাইফয়েড ধরা পড়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান। তা সত্ত্বেও দেশজুড়ে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অব্যাহত রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় আন্দোলনরত সব সহযোদ্ধাকে ধন্যবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত দাবি আদায় করা সম্ভব হবে।

এই রাজনৈতিক আন্দোলনকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর জোর দিয়েছেন তিনি। শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে গেলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করা যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এই রাজনৈতিক নেতা।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার এই ঘোষণা আন্দোলনকারীদের মাঝে নতুন উদ্দীপনা জুগিয়েছে।