সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি, বরখাস্ত পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৬:২৪ পিএম

বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি, বরখাস্ত পুলিশ সদস্য

ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আয়োজিত ‍‍`বিহার বন্ধ‍‍` কর্মসূচি চলাকালে ছাত্র বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালনার অভিযোগে এক পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিহারের সিওয়ান জেলার গোয়েন্দা শাখায় কর্মরত অভিষেক প্যাটেল নামের ওই কনস্টেবলকে দাপ্তরিক আদেশে সাময়িক বরখাস্ত করা হয়। 

একই সাথে পুরো ঘটনার প্রেক্ষাপট ও আইনি ব্যত্যয় অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ওপর ভিত্তি করে এই ব্যবস্থা নেওয়া হয়।প্রকাশিত তথ্যে দেখা যায়, নীল রঙের নিরাপত্তা হেলমেট ও বুলেটপ্রুফ পোশাক পরিহিত ওই পুলিশ সদস্য বিক্ষোভকারীদের অভিমুখে এগিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়েন। 

এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাজ্যসভার সদস্য মনোজ কুমার ঝা। আন্দোলনের সময় বিভিন্ন স্থানে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের মুখোমুখি হতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে যে, বিক্ষোভ মোকাবিলায় কোনো অবস্থাতেই সরাসরি গুলি না চালানোর স্পষ্ট নির্দেশনা ছিল।