সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:৩৩ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মণ্ডপগুলোর আশপাশে আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দিয়েছেন কয়েকজন হিন্দু ধর্মগুরু। বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রীসহ একাধিক নেতার এমন মন্তব্যের পর স্থানীয় বাঙালিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উৎসবের খাদ্যাভ্যাস নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না অনেকেই। দুর্গাপূজা বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। ঐতিহ্যগতভাবেই এই পূজার সময় মণ্ডপের আশপাশে বিভিন্ন ধরনের খাবারের পসরা বসে এবং দর্শনার্থীরা আমিষসহ নানা পদের খাবার উপভোগ করেন।
ধর্মগুরুদের এই উপদেশের পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও দর্শনার্থীরা নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন। তাদের মতে, পূজার সময় আমিষ খাওয়া বাঙালিদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হওয়ায় এই বিধিনিষেধের চেষ্টা অনাকাঙ্ক্ষিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন