শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
দ্বিপাক্ষিক কূটনীতি

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:৪৬ পিএম

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গে এক আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার লক্ষ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার বিদ্যমান ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামগ্রিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই অর্থনৈতিক সহযোগিতা এবং আধুনিক উন্নয়ন অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী। উভয় নেতা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অভিন্ন লক্ষ্য অর্জনে যৌথ অংশীদারত্ব অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।