সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ নেতানিয়াহু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ১০:১৮ এএম

গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ নেতানিয়াহু

ছবি - সংগৃহীত

ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দেশটির সামরিক বাহিনীকে গাজা উপত্যকায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনার ফলে গাজা দখলের জন্য চালানো সামরিক কার্যক্রম এখন ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা’ হবে এবং সেনারা শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ গ্রহণ করবে।শনিবার আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (পূর্বে টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, এই সিদ্ধান্তের বাস্তব অর্থ হলো— গাজা সিটি দখলের জন্য যে অভিযান চলছিল, তা আপাতত বন্ধ রাখা হয়েছে।নেতানিয়াহুর কার্যালয় থেকে এই সিদ্ধান্তের বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের অবসান ঘটাতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করা হবে।

ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার মূল শর্ত ছিল, ইসরাইলকে অবশ্যই গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরাইল কার্যত ট্রাম্পের পরিকল্পনার দিকেই অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে।এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নতুন মোড় নিল, যা দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির পথকে আরও প্রশস্ত করতে পারে।