সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফ্রিডম ফ্লোটিলার সবশেষ আবস্থান সর্ম্পকে যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৬:৩৯ পিএম

ফ্রিডম ফ্লোটিলার সবশেষ আবস্থান সর্ম্পকে যা জানা গেল

ছবি - সংগৃহীত

ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে যাত্রা করা নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ বর্তমানে মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ১১টি জাহাজের এই বহরটি এখন গাজা উপত্যকা থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে নিরাপদে রয়েছে।

নৌবহরটির আয়োজক ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ’ এক বিবৃতিতে জানিয়েছে, "আমাদের মূল লক্ষ্য হলো গাজার ওপর আরোপিত অমানবিক অবরোধ ভেঙে চলমান গণহত্যা বন্ধ করা এবং সেখানে একটি নিরাপদ সামুদ্রিক করিডোর প্রতিষ্ঠা করা।"

এই নতুন নৌবহরটি যাত্রা শুরু করার কয়েক দিন আগেই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের আরেকটি বড় নৌবহরকে বাধা দিয়ে সব জাহাজ জব্দ করে ইসরায়েলি নৌবাহিনী। গত বৃহস্পতিবারের সেই অভিযানে ইসরায়েল ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৭০ জন মানবাধিকার কর্মীকে আটক করে, যারা গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন। আগের সেই বহরে হামলার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নতুন করে এই ১১টি জাহাজের বহর প্রেরণ করে।উল্লেখ্য, ইসরায়েল প্রায় ১৮ বছর ধরে গাজা উপত্যকার ওপর কঠোর স্থল, আকাশ ও সমুদ্র অবরোধ আরোপ করে রেখেছ

 যেখানে প্রায় ২৪ লাখ ফিলিস্তিনি মানবেতর জীবনযাপন করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া নিরবচ্ছিন্ন ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তীব্র অবরোধ এবং বোমাবর্ষণের কারণে গাজা বর্তমানে ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। ফ্লোটিলাটি বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় থাকলেও গাজায় পৌঁছানোর পথে ইসরায়েলি সামরিক বাধার আশঙ্কা এখনো প্রবল।