বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশে যে সরকারই আসুক, কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০২:৫০ পিএম

বাংলাদেশে যে সরকারই আসুক, কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

ছবি- সংগৃহীত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, নয়াদিল্লি সেই সরকারের সঙ্গেই কাজ করতে আগ্রহী।

আজ সোমবার (৬ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

বিক্রম মিশ্রি বলেন, ভারত প্রত্যাশা করে যে, বাংলাদেশের নির্বাচন জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার স্বার্থে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক ও উসকানিমূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত বলেও তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।