সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১০:১৭ পিএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে পরীক্ষায় মোট ৪,০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এই বিসিএসে মোট ৩,১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

৪৬তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। ক্যাডারভিত্তিক নিয়োগের সংখ্যা নিম্নরূপ:স্বাস্থ্য ক্যাডার: সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। (মোট ১,৬৯৮ জন)

শিক্ষা ক্যাডার: বিভিন্ন বিষয়ে ৯২০ জন।

প্রশাসন ক্যাডার: ২৭৪ জন।

পুলিশ ক্যাডার: ৮০ জন।

অন্যান্য: পররাষ্ট্র (১০ জন), আনসার (১৪ জন), পরিবার পরিকল্পনা (৪৯ জন), মৎস্য (২৬ জন) এবং গণপূর্ত (৬৫ জন)।

উল্লেখ্য, একই দিনে বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ৫৪৫ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল এবং ৫০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়।