বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশ নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ১১:৩৮ এএম

পুলিশ নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত

পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যানুযায়ী সারা দেশের ৬৪টি জেলা থেকে মোট ২ হাজার ৭০৩ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে এই শূন্য পদের পরিসংখ্যান সংক্রান্ত বিস্তারিত তালিকা আপলোড করা হয়।

প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ঢাকা জেলায় যেখানে শূন্য পদের সংখ্যা ২২৬টি। এর বিপরীতে সবচেয়ে কম নিয়োগ দেওয়া হবে পার্বত্য জেলা বান্দরবানে যেখানে পদের সংখ্যা মাত্র ৭টি। অন্যান্য বড় জেলার মধ্যে চট্টগ্রামে ১৪৩ জন, রাজশাহীতে ৪৯ জন এবং খুলনা ও বরিশালে ৪৪ জন করে নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে।

ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে গাজীপুরে ৬৪ জন, মানিকগঞ্জে ২৬ জন, মুন্সীগঞ্জে ২৭ জন, নারায়ণগঞ্জে ৫৫ জন এবং নরসিংদীতে ৪২ জন নিয়োগ পাবেন। 

এছাড়া ফরিদপুরে ৩৬ জন, গোপালগঞ্জে ২২ জন, মাদারীপুরে ২২ জন, রাজবাড়ীতে ২০ জন, শরীয়তপুরে ২২ জন, কিশোরগঞ্জে ৫৫ জন এবং টাঙ্গাইলে ৬৮ জন এই নিয়োগের সুযোগ পাবেন।ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে ময়মনসিংহে ৯৬ জন, জামালপুরে ৪৩ জন, নেত্রকোনায় ৪২ জন এবং শেরপুর জেলায় ২৫ জন নিয়োগ পাবেন। চট্টগ্রাম বিভাগের অধীনে কুমিল্লায় ১০১ জন, কক্সবাজারে ৪৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৩ জন, চাঁদপুরে ৪৫ জন এবং নোয়াখালীতে ৫৮ জন নিয়োগযোগ্য পদ রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে ১২ জন, ফেনীতে ২৭ জন, লক্ষ্মীপুরে ৩২ জন এবং রাঙ্গামাটিতে ১১ জন নিয়োগ পাবেন।

রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে পাবনায় ৪৭ জন, সিরাজগঞ্জে ৫৮ জন, নওগাঁয় ৪৯ জন, নাটোরে ৩২ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৩১ জন নেওয়া হবে। বগুড়ায় ৬৪ জন এবং জয়পুরহাটে ১৭ জন নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে। রংপুর বিভাগে দিনাজপুরের জন্য ৫৬টি পদ বরাদ্দ করা হয়েছে। এছাড়া রংপুরে ৫৪ জন, গাইবান্ধায় ৪৫ জন, কুড়িগ্রামে ৩৯ জন, লালমনিরহাটে ২৪ জন, নীলফামারীতে ৩৪ জন, পঞ্চগড়ে ১৯ জন এবং ঠাকুরগাঁওয়ে ২৬ জন নিয়োগ পাবেন।

খুলনা বিভাগে যশোরে ৫২ জন, ঝিনাইদহে ৩৩ জন, মাগুরায় ১৭ জন, নড়াইলে ১৪ জন এবং বাগেরহাটে ২৮ জন নিয়োগ পাবেন। সাতক্ষীরায় ৩৭ জন, কুষ্টিয়ায় ৩৬ জন, চুয়াডাঙ্গায় ২১ জন এবং মেহেরপুরে ১২ জন নিয়োগযোগ্য পদ রয়েছে। বরিশাল বিভাগে ভোলায় ৩৩ জন, ঝালকাঠিতে ১৩ জন, পিরোজপুরে ২১ জন, পটুয়াখালীতে ২৯ জন এবং বরগুনায় ১৭ জন নিয়োগ পাবেন। সিলেট বিভাগে সিলেটে ৬৪ জন, মৌলভীবাজারে ৩৬ জন, সুনামগঞ্জে ৪৬ জন এবং হবিগঞ্জে ৩৯ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যোগ্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।