জুলাই ২, ২০২৬, ১০:২৪ এএম
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৬ থেকে ২০ গ্রেডের ৭টি ক্যাটাগরিতে মোট ১৯০ জনকে এই সুযোগ দেওয়া হবে। গত ৪ জুন থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া আগামী ৩ জুলাই বিকেল ৫টায় শেষ হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পদগুলোর মধ্যে ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী এবং অফিস সহায়ক পদ অন্তর্ভুক্ত রয়েছে।
সবচেয়ে বেশি, অর্থাৎ ১৫৩টি পদ রয়েছে অফিস সহায়ক ক্যাটাগরিতে। বাকি ৬টি ক্যাটাগরিতে পদসংখ্যা মোট ৩৭টি। এই পদগুলোর জন্য বেতন স্কেল গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। একজন প্রার্থী সর্বোচ্চ একটি পদে আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের শেষ সময় ৩ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহীদের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন। এখানে ক্লিক করে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন আগ্রহী পার্থীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন