শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

পাঠাওয়ে ডেলিভারি এজেন্ট পদে নিয়োগ: এইচএসসি পাসে সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০১:৫০ পিএম

পাঠাওয়ে ডেলিভারি এজেন্ট পদে নিয়োগ: এইচএসসি পাসে সুযোগ

ছবি :সংগ্রহীত

পাঠাওয়ে ডেলিভারি এজেন্ট পদে নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপভিত্তিক বেসরকারি সেবা প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটির কুরিয়ার বিভাগের অধীনে ফুল টাইম কর্মী হিসেবে এই জনবল নেওয়া হবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে উন্মুক্ত থাকবে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস। এই পদে নিয়োগ পেতে পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতার শর্ত রাখা হয়নি। সর্বনিম্ন ১৮ বছর বয়সী পুরুষ প্রার্থীরা এই কাজের জন্য যোগ্য বিবেচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের ঢাকা জেলায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানটিতে নির্দিষ্ট পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। নির্বাচিত কর্মীদের বেতন ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা উভয় পক্ষের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শেষ সময় অর্থাৎ আগামী ৭ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে বলা হয়েছে।