অক্টোবর ১, ২০২৫, ০১:৫৯ পিএম
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ৪টি পদে মোট ৪ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত বিবরণ
| পদের নাম | পদসংখ্যা | বেতন (মাসিক) | শিক্ষাগত যোগ্যতা |
| মহাব্যবস্থাপক (স্টোর এন্ড প্রকিউরমেন্ট) | ০১টি | ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪র্থ) | মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক ও কমিউনিকেশন, সিভিল বা ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। |
| উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) | ০১টি | ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫ম) | হিসাববিজ্ঞান/ফিন্যান্স-এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান/ফিন্যান্স-এ মেজরসহ বিবিএ-সহ এমবিএ। |
| উপ-মহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) | ০১টি | ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫ম) | ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস্ ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি। |
| উপ-মহাব্যবস্থাপক (ট্রেন অপারেশন) | ০১টি | ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫ম) | ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস্ ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি। |
আগ্রহী প্রার্থীরা তাদের আবেদনপত্র ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কেবল ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টরঃ ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০।আবেদনের বিস্তারিত ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জানতে, সংশ্লিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন