রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা হবে: চিফ প্রসিকিউটর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:৪৭ পিএম

যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা হবে: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলোর তদন্ত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার যাত্রাবাড়ীর নবী টাওয়ারে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এই সভার আয়োজন করে।আইনের মাধ্যমে দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্বজনরা।গণশুনানিতে শহীদদের স্বজন ও আহত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা এবং বিচার প্রত্যাশার কথা তুলে ধরেন। 

এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জন হারানোর বেদনা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন এবং প্রতিশোধের বদলে আইনি প্রক্রিয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, যাত্রাবাড়ীর ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মামলা। তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের থানায় থাকা তদন্ত প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত ত্বরান্বিত করতে ভিডিও ফুটেজ ও তথ্যপ্রমাণ তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।