রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৫:১৭ পিএম

ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাংলাদেশের ইতিহাসের একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এই মন্তব্য করেন। 

প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।যুক্তিতর্ক উপস্থাপনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এই কঠোর মন্তব্য করেন।তিনি বলেন যে অতীতে রাষ্ট্র পরিচালনার সময় আওয়ামী লীগ নিজেদের প্রথম শ্রেণির নাগরিক এবং অন্যদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করত। 

ওবায়দুল কাদেরের বিভিন্ন সময়ের বক্তব্য রাজনৈতিক নেতারসুলভ ছিল না উল্লেখ করে তিনি বলেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে টিকটকার হিসেবে অভিহিত করে থাকেন। তার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের কারণে সারাদেশে বহু মানুষ হতাহত ও পঙ্গুত্ববরণ করেছে বলে তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেন।ওবায়দুল কাদের ছাড়াও এই মামলায় আরও ছয়জন পলাতক আসামি রয়েছেন যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান যে অভিযুক্ত এই সাতজনের ব্যক্তিগত দায় এবং সুপিরিয়র কমান্ডের দায় উভয়ই রয়েছে। এই মামলায় সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং ওয়ালি আসিফ ইনান অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত আছেন। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং রাষ্ট্রপক্ষে মোট ঊনত্রিশ জন সাক্ষ্য দিয়েছেন।