রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:৪৫ পিএম

বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা

ছবি - সংগৃহীত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা পৃথক চার মামলার ঘটনায় হাইকোর্টের একজন বিচারপতির উপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের ৬ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ৯ জনের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এসব মামলার শুনানি হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন যারা, তারা হলেন:

  • জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু

  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক

  • সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

  • বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

  • সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

  • মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম

  • যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

  • সাবেক ওসি মাজহারুল ইসলাম

  • পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান

এদের মধ্যে ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার এবং ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেন ভার্চুয়ালি উপস্থিত থেকে এই হাজিরা তদারকি করেন। ভার্চুয়াল উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।