জুন ১৭, ২০২৬, ০৯:২২ পিএম
বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মাঝে কম বয়সেই চুল পড়ার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যা নিয়ে অনেকেই বেশ বিরক্ত ও চিন্তিত থাকেন. কেউ ভাবেন মাথার পানি ভালো না আবার অনেকে মনে করেন বংশগত কারণ কিংবা সঠিক অযত্নের কারণেই চুলের এই বেহাল দশা তৈরি হচ্ছে. অল্প বয়সে চুল ঝরে যাওয়ার এই জটিল সমস্যার পেছনের আসল বৈজ্ঞানিক কারণ নিয়ে বিস্তারিত কথা বলেছেন ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ সেঠি. তিনি জানান যে আধুনিক জীবনযাত্রা যতই আরামদায়ক হোক না কেন এর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে যার অন্যতম বহিঃপ্রকাশ হলো এই অকাল চুল পড়া।
মানসিক চাপ মানুষের শুধু মনের ওপরই নয় বরং শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলে.এতে করে মাথার চুলের স্বাভাবিক বৃদ্ধি চক্র মারাত্মকভাবে ব্যাহত হয় এবং চুল পড়া দ্রুত বেড়ে যায়. পর্যাপ্ত ঘুম কম হলে মানুষের শরীরে কর্টিসল নামের এক ধরনের স্ট্রেস হরমোন নিঃসরণ বেড়ে যায় যা নতুন চুল গজানোর প্রক্রিয়াকে অবদমিত করে।
এমনকি প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের ঘাটতি থাকলে গোড়া থেকে চুল দুর্বল হয়ে যায় এবং তা খুব দ্রুত ঝরতে শুরু করে. বর্তমান সময়ে পরিবেশ দূষণও আমাদের শারীরিক সুস্থতার ওপর বড় প্রভাব ফেলছে যা অনেক সময় সাধারণ মানুষের নজরে আসে না.বাতাসে ভাসমান ধূলিকণা ও ক্ষতিকর রাসায়নিক কণা মাথার ত্বকে নিয়মিত জমে এক ধরনের অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে।
বিশেষজ্ঞরা মনে করেন তরুণদের এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধু বাহ্যিক যত্ন নয় বরং ভেতর থেকে শরীরের পুষ্টি ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি. তাই নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনা প্রয়োজন. তবে সমস্যা যদি অতিরিক্ত জটিল আকার ধারণ করে তবে কালক্ষেপণ না করে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে সরাসরি পরামর্শ করার আহ্বান জানানো হয়েছে.
সূত্র: হিন্দুস্তান টাইমস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন