সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৪১ এএম
বর্তমানে বিশ্বজুড়ে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। শরীরের যেকোনো অংশে এই রোগ বাসা বাঁধতে পারে, তবে সম্প্রতি অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিকিৎসকরা বলছেন, এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা কঠিন, কারণ এর উপসর্গগুলো স্পষ্ট নয়। তাই সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি।
এখানে অগ্ন্যাশয়ের ক্যান্সারের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো, যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:
১. পেটের উপরিভাগে তীব্র ব্যথা
অগ্ন্যাশয়ের ক্যান্সারের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেটের উপরের অংশে অসহ্য যন্ত্রণা। সাধারণত খাওয়ার পর বা শোওয়ার সময় এই ব্যথা বেড়ে যেতে পারে। ধীরে ধীরে ব্যথা পেট থেকে পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
২. ঘন ঘন জন্ডিস
প্রাথমিক পর্যায়ে অনেকেই বারবার জন্ডিসে আক্রান্ত হন। যদি আপনার চোখ ও চামড়া বারবার হলদে হয়ে যায়, তাহলে এটিকে সাধারণ জন্ডিস মনে করে অবহেলা করা ঠিক নয়। এটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের একটি বড় লক্ষণ হতে পারে।
৩. হজমের সমস্যা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যঘন ঘন বদহজম, ডায়েরিয়া, কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন জ্বর বা অস্বাভাবিক ক্লান্তি এই উপসর্গগুলোও অগ্ন্যাশয়ের ক্যান্সারের পূর্বাভাস হতে পারে।
৪. ওষুধেও কাজ না করা বদহজম
যদি খাবারে সামান্য অনিয়ম হলেই হজমের সমস্যা হয় এবং নিয়মিত ওষুধ খেয়েও তা না কমে, তাহলে তা অগ্ন্যাশয়ের ক্যান্সারের ইঙ্গিত হতে পারে।
৫. ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মতো ব্যথা
চিরস্থায়ী অগ্ন্যাশয় প্রদাহ বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মতো পেটের উপরিভাগে তীব্র ব্যথা শুরু হলে তা পিঠের শিরদাঁড়া বা বুকের দিকেও ছড়িয়ে পড়তে পারে। অনেক ক্ষেত্রে এই ব্যথার সঙ্গে বমি হওয়ার ঘটনাও দেখা যায়।
এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখতে হবে, সময়মতো রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক বেশি কার্যকর হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা এই মারাত্মক রোগ প্রতিরোধে সবচেয়ে বেশি জরুরি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন