রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ১১:৩৬ পিএম

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রশাসনিক রদবদল প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এরই অংশ হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি ও নতুনভাবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ৯ জন কর্মকর্তার মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে এবং বাকি ছয়জনকে বিভিন্ন দপ্তরে নতুনভাবে পদায়ন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় দপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের রদবদল ও বদলি কার্যক্রম চলমান রেখেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের আগে কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতিশীলতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেই এই ধরনের প্রশাসনিক পুনর্বিন্যাস করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে বিভিন্ন স্তরের প্রায় শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। নির্বাচনের পূর্বে প্রশাসনের এই ধরনের নিয়মিত রদবদলকে নির্বাচন কমিশনের প্রস্তুতির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।