নভেম্বর ২৭, ২০২৫, ০৮:০১ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ঢাকা উত্তরের প্রশাসককে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে:কোরবানির পশুর হাট ইজারা ব্যাটারিচালিত রিকশা চালুসহ বেশ কিছু বিষয়ে তার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ ১২টি সিটি করপোরেশনের সকল মেয়রকে বরখাস্ত করে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত করে। এখনো তিনি সেই দায়িত্বে রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন