নভেম্বর ২৯, ২০২৫, ১০:৫৪ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 'বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার' বা ‘ঐক্যের প্রতীক’ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই,
কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার, এটা এক প্রকার ব্লেসিংস (আশীর্বাদ)।"তিনি আরও বলেন,
"আমার নিউজফিডজুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া প্রার্থনা এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কী থাকতে পারে?"খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, "সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, হৃদ্রোগ, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের মতো পুরনো নানা শারীরিক জটিলতায় ভুগছেন।এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন