বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৪:১১ পিএম

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আজ সোমবার (১ ডিসেম্বর) ৫ সদস্যের বিদেশি চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন।এর আগে, দুপুরে খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

গণমাধ্যমকে তিনি বলেন:খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এর ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন।"

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এখন নতুন বিদেশি চিকিৎসক দল তার চিকিৎসা ও বিদেশে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।