ডিসেম্বর ১, ২০২৫, ০৪:৫৮ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইগত বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে যদি কোনো বাধা থাকে সেটা জানালে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
আজ সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আইন উপদেষ্টা বলেন:বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইগত বাধা আছে বলে আমার জানা নেই।
যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করবো।"
ড. আসিফ নজরুল মনে করেন, দেশে আসার জন্য 'কোনটা উপযুক্ত সময়', সেটা নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তিনি বিশ্বাস করেন, তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে আসবেন।
তবে তিনি তারেক রহমান কেন দেশে আসছেন না—এ ধরণের ব্যক্তিগত প্রশ্নের কথা উল্লেখ করে বলেন:আমার কাছে এধরণের প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা? সে বিষয়ে মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন