সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৩৫ এএম

হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে

জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।ওসমান হাদির শারীরিক পরিস্থিতি নিয়ে জরুরি কনফারেন্স কলে যুক্ত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।

সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে হাদির চিকিৎসার জন্য যোগাযোগ করেছিল।অধ্যাপক ডা. সায়েদুর প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, হাদির চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের স্বার্বক্ষণিক খবর রাখতে হবে। একইসঙ্গে তিনি দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, তার চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।