রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু নেতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:৩৪ পিএম

স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু নেতার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া এবং জুলাই গণহত্যার খুনিদের ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপের অভাবে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আলটিমেটাম দেন।বিবৃতিতে মুসাদ্দিক আলী উল্লেখ করেন।

ডাকসুর দাবির মুখে সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত তিনদিনে ৪,৩৬০ জনকে গ্রেফতার করা ইতিবাচক হলেও তা যথেষ্ট নয়। তিনি বলেন, “বহু আওয়ামী সন্ত্রাসী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এদের হাতে কোনো গুপ্তহত্যা বা অগ্নিসন্ত্রাস ঘটলে তার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকেই বহন করতে হবে।গ্রেফতারকৃত সন্ত্রাসীদের জামিন পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডাকসু নেতা বলেন, পুলিশ পরিশ্রম করে অপরাধীদের ধরে কিন্তু সরকারের উচ্চপর্যায়ের সুপারিশ বা লেনদেনের মাধ্যমে তারা জামিন পেয়ে যাচ্ছে। এই ‘জামিন বাণিজ্য’ অব্যাহত থাকলে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে বলে তিনি সতর্ক করেন।পররাষ্ট্র উপদেষ্টার বিষয়ে তিনি বলেন।

শেখ হাসিনাসহ পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার কোনো বাস্তব ও কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। ভারতের বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে তিনি ‘ফাঁকা বুলি’ হিসেবে আখ্যায়িত করেন।ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা প্রসঙ্গে মুসাদ্দিক আলী বলেন, মূল শুটার ফয়সালকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

তিনি আলটিমেটাম দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে এবং আমাদের দাবিগুলো পূরণ না হলে সারাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।বিবৃতিতে তিনি আরও সতর্ক করেন যে, কোনো নিরপরাধ নাগরিককে হয়রানিমূলক গ্রেফতার করা যাবে না, কেবল প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনতে হবে।