রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:৪৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

শোকবার্তায় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক।

তিনি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তিনি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন যা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বেগম জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই সাবেক প্রধানমন্ত্রী।