জানুয়ারি ৮, ২০২৬, ০৪:৫৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করা সম্পূর্ণ বৈধ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
আসিফ নজরুল স্পষ্ট করে বলেন যে জুলাই যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন এবং তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে দায়মুক্তির অধিকার তাদের অবশ্যই রয়েছে।
আইন মন্ত্রণালয় ইতিমধ্যে এই সংক্রান্ত একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি সম্পন্ন করেছে আইন উপদেষ্টা তার ব্যাখ্যায় উল্লেখ করেন।
যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার নির্দেশে পরিচালিত খুনি বাহিনীর বিরুদ্ধে যোদ্ধারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিলেন তার জন্য আইনি সুরক্ষা দেওয়া অপরিহার্য। তিনি বলেন এই ধরনের আইন প্রণয়ন কেবল নৈতিকভাবে নয় বরং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। আরব বসন্তসহ সমসাময়িক কালের বিভিন্ন গণ-অভ্যুত্থানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিশ্বের অনেক দেশেই এই ধরনের দায়মুক্তির আইন করার নজির রয়েছে।

ফলে বাংলাদেশেও এই আইন করার পেছনে জোরালো ঐতিহাসিক ও রাজনৈতিক ভিত্তি রয়েছে।আইনগত ভিত্তি তুলে ধরে আসিফ নজরুল আরও জানান বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের স্পষ্ট বৈধতা দেওয়া হয়েছে। এর আগে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের আইনি সুরক্ষা দিতেও অনুরূপ দায়মুক্তি আইন করা হয়েছিল।
সেইসব নজির ও বর্তমান পরিস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনা করে আইন মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়াটি প্রস্তুত করেছে। এটি ইনশাআল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি মনে করেন জুলাই বিপ্লবের অর্জনকে নিরাপদ রাখা বর্তমান সরকারের একটি পবিত্র দায়িত্ব এবং এই আইন সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন