বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৪:০৭ পিএম

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। মন্ত্রী উল্লেখ করেন যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সংযম ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের মাঝে আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। 

তিনি মনে করেন ঈদ কেবল একটি উৎসব নয় বরং এটি শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা প্রদান করে যা আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অত্যন্ত জরুরি।

মন্ত্রী তাঁর বাণীতে আশাবাদ ব্যক্ত করেন যে ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র ও শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে। সালাহউদ্দিন আহমদ বলেন সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের মূল অঙ্গীকার। 

তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মন্ত্রীর মতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি উন্নত রাষ্ট্র গড়ার প্রধান হাতিয়ার হতে পারে।শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। 

বিশেষ করে উৎসবের এই সময়ে সবাই যেন নিরাপদে এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছে উল্লেখ করে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে উৎসব পালন করার অনুরোধ জানান। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি পুনরায় সবাইকে ঈদ মোবারক জানান।