মে ৬, ২০২৬, ০৯:৫৫ এএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন। বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে এবং দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বেগম জেবুন্নেছা তাঁর আদর্শ ও শিক্ষা দিয়ে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন।এছাড়া সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন