রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপি হিসেবে শপথ গ্রহণ করলেন নুসরাত তাবাসসুম

জাতীয় ডেস্ক

মে ৬, ২০২৬, ০১:০৭ পিএম

এমপি হিসেবে শপথ গ্রহণ করলেন নুসরাত তাবাসসুম

শপথ নিলেন এমপি নুসরাত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি।বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তাকে এই শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী এই শপথ অনুষ্ঠিত হয়। নিয়ম মেনেই স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান।শপথ গ্রহণ শেষে সংসদ সচিবের কক্ষে যান নুসরাত তাবাসসুম জ্যোতি। 

সেখানে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অংশ হিসেবে শপথ বইয়ে স্বাক্ষর করেন।শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।