রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৬, ১১:৫৩ এএম

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টর সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই দ্বিপাক্ষিক আলোচনা হয়। সাক্ষাতে দু‍‍`পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে পারস্পরিক দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার করার পাশাপাশি নারী ও শিশু অধিকার সুরক্ষার নানা দিক নিয়ে বিস্তারিত কথা বলেন।

বৈঠকে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।মন্ত্রী জানান যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর নারী প্রধানদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন ১০৯ সক্রিয় রয়েছে। এই বিশেষ কুইক রেসপন্স টিমটি সরাসরি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার, প্রয়োজনীয় কাউন্সেলিং এবং আইনি সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি কেয়ার ইকোনমির মাধ্যমে নারীদের গৃহস্থালী কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে সরকার কাজ করছে। 

ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টর মিস নিয়ারাদজাই গুম্বনজভান্দা বাংলাদেশ সরকারের নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতার আশ্বাস দেন।

ভবিষ্যতে উভয় পক্ষ যৌথ প্রকল্প গ্রহণ, প্রশিক্ষণ কর্মসূচি, তথ্য বিনিময় এবং বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে টেকনিক্যাল সহায়তা প্রদানের ব্যাপারে একমত হয়েছেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলে ইউএন উইমেনের রিজিওনাল ডাইরেক্টর ক্রিস্টিন আরব এবং বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং উপস্থিত ছিলেন।