মে ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এই তথ্য জানান। তিনি নিশ্চিত করেছেন যে এই নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি খুব দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করেই টার্মিনালটি দ্রুত চালুর এই উদ্যোগ নেওয়া হয়েছে।১৬ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সবাইকে সমস্ত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টার্মিনাল চালুর পাশাপাশি বিমানবন্দরের ডিজিটাল সেবার পরিধিও বাড়ানো হয়েছে। বর্তমানে বিমানবন্দরের ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিশাল ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে।
এর আওতায় টার্মিনাল ১, ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল ও কার পার্কিং এরিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিস্তৃত কাভারেজের ফলে সব গুরুত্বপূর্ণ এরিয়াতেই যাত্রীরা বিনামূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন