মে ১৯, ২০২৬, ০২:০৯ পিএম
র্যাবের জন্য আলাদা আইন তৈরি করা হচ্ছে এবং এই বাহিনীর নামও পরিবর্তন হতে পারে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ বেলা সাড়ে ১১টার দিকে তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই কথা জানান।
তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত পরিবর্তনের এই রূপরেখা তুলে ধরেন।গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে সরকার আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করবে বলে উপদেষ্টা নিশ্চিত করেছেন।
ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাঁকে নিয়মতান্ত্রিক উপায়ে সব ধরনের আইনি সুরক্ষা দেওয়া হবে। চূড়ান্ত রায়ে দেশের আদালত যে সিদ্ধান্ত দেবে, বর্তমান সরকার ঠিক তা-ই বাস্তবায়ন করবে।
আইনি প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের স্বৈরাচারী পদক্ষেপ নেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে দেশের পানিসম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারি মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন উপদেষ্টা। বর্তমান মহাপরিকল্পনাটি মূলত বন্যা নিয়ন্ত্রণ ও নদীর ভাঙন রোধকেন্দ্রিক হলেও এতে পানি সংরক্ষণের বিষয়টি আগে অন্তর্ভুক্ত ছিল না।
এই কারণে প্রধানমন্ত্রী এই মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। নতুন নির্দেশনা অনুযায়ী মূল প্রকল্পে প্রয়োজনীয় সংশোধনী এনে পরবর্তীতে তা চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন