মে ২৪, ২০২৬, ০৪:৪৮ পিএম
জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। দ্রুত বর্ধনশীল অর্থনীতির শিল্পায়নের চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ রোববার জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সবুজ অর্থনীতির পথেই এগোচ্ছে বাংলাদেশ।প্রধানমন্ত্রী জানান, দেশের শিল্প এলাকা, খোলা জমি এবং ভবনের ছাদগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত দশকে বিশ্বজুড়ে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় এটি এখন অর্থনৈতিকভাবেও লাভজনক।
আজকের এই প্রকল্প বৃহত্তর সেই পরিকল্পনারই অংশ।জাতীয় সংসদের এই উদ্যোগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে।প্রতিটি নাগরিক পরিচ্ছন্ন জ্বালানি অভিযাত্রায় অংশ নিলে দ্রুতই একটি টেকসই মডেল রাষ্ট্রে পরিণত হওয়ার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন