শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

শাপলা গণহত্যা অস্বীকারে স্মৃতি সংসদের তীব্র নিন্দা

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৫:৩৮ পিএম

শাপলা গণহত্যা অস্বীকারে স্মৃতি সংসদের তীব্র নিন্দা

স্মৃতি সংসদের তীব্র নিন্দা

শাপলা গণহত্যা নিয়ে অস্বীকারমূলক বক্তব্য দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শাপলা স্মৃতি সংসদ। সম্প্রতি একটি পডকাস্টে মাওলানা খালেদ সাইফুল্লাহর এমন মন্তব্যের পর সোমবার বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি। ইতিহাসের এমন বেদনাদায়ক ঘটনা অস্বীকার করা শহীদদের স্মৃতির প্রতি অবমাননা বলে জানিয়েছে তারা।

তদন্ত ও ন্যায়ের দাবি উপেক্ষা করার সুযোগ নেই।বিবৃতিতে শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছিল। 

প্রত্যক্ষদর্শী, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদনে এই সত্য বারবার উঠে এসেছে। অনেক পরিবার আজও স্বজন হারানোর বিচার চেয়ে যাচ্ছে। এমন সময়ে ঘটনাটিকে অস্বীকার করা সত্যকে আড়াল করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হবে।ইতিহাস বিকৃতির যেকোনো প্রচেষ্টা ইতিহাসের আদালতে ব্যর্থ হবে।

স্মৃতি সংসদ বলছে, শ্রদ্ধেয় আলেমের এমন বক্তব্য জাতিকে বিস্মিত ও মর্মাহত করেছে। ইতিহাসের দায়বদ্ধতা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে নন। সংগঠনটি শহীদদের স্মৃতি সংরক্ষণ ও প্রকৃত ইতিহাস তুলে ধরার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

বিবেকবান নাগরিক ও মানবাধিকারকর্মীদের সত্যের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে স্মৃতি সংসদ।ন্যায়ের দাবিতে সত্যের পথে তারা অটল রয়েছে।