শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়ায় ছাড়: যেভাবে পাবেন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৭:০৪ পিএম

মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়ায় ছাড়: যেভাবে পাবেন

মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়ায় ছাড়

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন যাত্রায় প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ২৫ শতাংশ ভাড়া ছাড় পাচ্ছেন। সোমবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ঈদের পর থেকে শিক্ষার্থীদের জন্যও একই হারে ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আবেদনের ভিত্তিতে যাত্রীদের বিশেষ ইউনিক আইডি প্রদান করা হবে।ভাড়া ছাড় পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে যাত্রীর আঙুলের ছাপ ও ভ্রমণসংক্রান্ত তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করতে হবে। 

এরপর মোবাইল নম্বরে এসএমএস আসার মাধ্যমে ইউনিক আইডি নিশ্চিত করা হবে। এই সুবিধা কেবল একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ছাড়প্রাপ্ত টিকিট অন্য কাউকে হস্তান্তর করা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

রেয়াতপ্রাপ্ত যাত্রীদের টিকিট গ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে।ঈদযাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা’ ও ঢাকা-সিলেট আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালু করা হয়েছে। 

শিক্ষার্থী কার্ডের বিষয়ে মন্ত্রী জানান, তাদের পরিচয়পত্র যাচাইয়ের পদ্ধতি চূড়ান্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ। মেট্রোরেলের সময়সূচী আরও কমিয়ে আনার জন্য নতুন কোচ কেনা হবে বলেও তিনি জানান। যাত্রীসেবার মানোন্নয়নই সরকারের মূল লক্ষ্য।সব ধরনের তথ্য যাচাই শেষে টিকিট দেওয়া হবে।