শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সরকারি ছুটির দিনে ৩ সচিবের পদোন্নতি, একজন ওএসডি

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:৪১ পিএম

সরকারি ছুটির দিনে ৩ সচিবের পদোন্নতি, একজন ওএসডি

প্রশাসনিক রদবদল ও সরকারি নিয়োগ

ঈদুল আযহার সরকারি ছুটির দিনে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে একজন সচিবকে ওএসডি করার বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ-দৌলাকে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বা সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক আদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে ওএসডি করা হয়েছে।তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ছুটির দিনে সরকারি এই বড় রদবদল ও পদোন্নতির বিষয়টি প্রশাসনিক ক্ষেত্রে আলোচনার জন্ম দিয়েছে। 

নতুন পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বভার গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী আদেশ দ্রুত কার্যকরের নির্দেশনা রয়েছে।