জুন ৪, ২০২৬, ০৮:৫৪ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এই বিজয়কে দেশের সবার আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে অভিহিত করেছেন।
দুই পদে দায়িত্ব পালন নিয়ে চলছে জল্পনা।একাধিক দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ৪০ বছর আগে হুমায়ুন রশীদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি একই সঙ্গে উভয় দায়িত্ব পূর্ণকালীন পালন করেছিলেন।
ড. খলিলুর রহমান আরও জানান, সেই সময়কার প্রযুক্তির সীমাবদ্ধতা থাকলেও তিনি তা সফলভাবে সম্পন্ন করেছিলেন। বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন দুই দায়িত্ব পালন করা আরও সহজ ও মসৃণ হবে বলে তিনি মত দেন।তবে পদ ছাড়ার বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি।
তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি আগেই পরিষ্কার করেছেন। বর্তমান সভাপতির প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তনের কারণে বিভিন্ন সময় দায়িত্বের ধরণ পরিবর্তিত হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন