রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
ব্রেকিং নিউজ

বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ১১:৪৫ পিএম

বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত

ভুটানে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৭ জুন রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।স্বয়ংক্রিয় সতর্ক ব্যবস্থার মানচিত্রের তথ্যমতে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল মূলত ভুটান এবং এর প্রভাব ভারতের সিকিম, দার্জিলিং ও শিলিগুড়ি অঞ্চলেও বিস্তৃত ছিল।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই কম্পন টের পান নগরবাসী।তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি, প্রায় ৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত এবং চীনের বিভিন্ন অংশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন স্থানে বহুতল ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তবে বড় কোনো দুর্ঘটনার খবর এখনো নেই।

ভূমিকম্পের পর সাধারণত আফটারশক হতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ভবনে ফাটল বা গ্যাস লাইনে লিকেজ দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা রয়েছে।