রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলড্রেস ও ব্যাগ দেবে সরকার

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলড্রেস ও ব্যাগ দেবে সরকার

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জুলাই মাসে একটি পাইলট কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনি অঙ্গীকার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য এই বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে পাইলট কর্মসূচির আওতায় কয়েক লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই কর্মসূচিতে ৫ লাখ পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ সরবরাহ করবে।

কর্মসূচিটির বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপজেলা পর্যায়ে সার্বিক সহায়তা প্রদান করবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পর্যায়ক্রমে জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে চার লক্ষাধিক শিক্ষার্থীর কাছে ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা পৌঁছে দেওয়া হবে। পাইলট কর্মসূচির সাফল্যের ওপর ভিত্তি করে আগামী বছর তা আরও বৃহৎ পরিসরে সম্প্রসারণ করা হবে। পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর বলে প্রতিমন্ত্রী জানান।