জুন ১৬, ২০২৬, ১২:৩৬ পিএম
ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার ১৬ জুন ২০২৬ তারিখে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
সেখানে তিনি স্পষ্ট করে জানান যে দিল্লি বিমানবন্দরে তাঁকে কোনো আলাদা কক্ষে আটকে রাখা বা কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি।ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে একটি নির্দিষ্ট জায়গায় প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখেছিল বলে তিনি উল্লেখ করেন।তথ্য উপদেষ্টা বলেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তাঁর সাথে যে ধরণের কূটনৈতিক আচরণ করার কথা ছিল তা করা হয়নি, তবে তিনি একে সরাসরি দুর্ব্যবহার বলতে চান না।
পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সে জন্য তিনি তাৎক্ষণিকভাবে নিজের পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মানের খাতিরে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল এবং এই সফরের বিষয়টি গত শুক্রবার ১২ জুন তারিখে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে আগাম জানানো হয়েছিল।
রোববার রাতের ফ্লাইটে কলম্বো হয়ে গতকাল সোমবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকার পরবর্তীতে যথাযথ ও সম্মানজনক আমন্ত্রণ জানালে তিনি আবারও দেশটিতে সফরে যাবেন বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন