বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুনের ১৬ তারিখ হলেও মাদ্রাসার শিক্ষকরা বেতন পাননি

জাতীয় ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১০:৩৭ পিএম

জুনের ১৬ তারিখ হলেও মাদ্রাসার শিক্ষকরা বেতন পাননি

জাতীয় সংসদ অধিবেশন

জাতীয় সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। চলতি জুন‌ মাসের ১৬ তারিখ পার হয়ে গেলেও মাদ্রাসার কোনো শিক্ষক এখনো বেতন পাননি বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান।

একজন শিক্ষক টাকার অভাবে মায়ের চিকিৎসাও করাতে পারছেন না।সংসদ সদস্য জানান যে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এর দ্রুত প্রতিকার দরকার। তবে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের এই বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা দূর করতে বর্তমান সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। 

গত ৯ জুন একনেক সভায় মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাপোর্ট প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদিত হয়েছে। এর আওতায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি কার্যক্রম অন্তর্ভুক্ত করায় এখন থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত বেতন পৌঁছে যাবে। পূর্বে কেবল আটটি প্রতিষ্ঠানে এই পাইলটিং সচল থাকায় বাকিদের অ্যানালগ পদ্ধতিতে জটিলতার মুখোমুখি হতে হচ্ছিল।