রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১০:৪২ এএম

সিলেট পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেট এসে পৌঁছেছেন তারেক রহমান। বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। এরপর সকাল সোয়া ১০টার দিকে তাঁকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। 

বিমানবন্দর থেকে সড়কপথে তাঁর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি স্থানীয় জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সরকারপ্রধানের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।