জুলাই ২৩, ২০২৫, ০১:৫৯ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছে।
তবে, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে, সেখানে মৃতের সংখ্যা ৩১ জন বলে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, তারা প্রতিটি মৃত্যুর নাম-পরিচয়সহ যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করছেন। ফলে তাদের তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম বলে তারা দাবি করেছেন।
সুত্রঃ বিবিসি বাংলা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন