জুন ১৯, ২০২৬, ০৮:৪১ পিএম
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হলে ভবিষ্যতে বিশ্ব দরবার থেকে প্রয়োজনীয় সাহায্য নিয়ে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী। আজ শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে জানান যে এই স্বাধীন বাংলাদেশ এবং এর আদি ভূখণ্ড সম্পূর্ণ তাঁর নিজের।
আইনজীবী চৈতালী চক্রবর্তী অবশ্য পরিষ্কার করেছেন যে তাঁরা ব্যক্তিগতভাবে দেশের মধ্যে কোনো বিভাজন বা আলাদা রাষ্ট্র ব্যবস্থা চান না।কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ও কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে এক সময় বাধ্য হয়ে সনাতনীদের স্বার্থে ঠিক তেমন ব্যবস্থার দিকেই এগোতে হবে বলে তিনি মনে করেন। তিনি আরও উল্লেখ করেন যে অতীতে যেমন এ দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের মানুষ সব ভেদাভেদ ভুলে এক সাথে বসবাস করতেন, এখনও তাঁরা ঠিক তেমনই থাকতে চান।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন যে নিজের মন্দিরে কাউকে নিমন্ত্রণ করলে ভালো লাগলে আসবেন এবং ভালো না লাগলে আসবেন না। তবে এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা উচিত নয় যাতে করে দেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে বড় ধরণের কোনো দাঙ্গা বেধে যায়। এই ধরণের দাঙ্গা বা সংঘাত শুরু হলে কোনো পক্ষই পার পাবে না বলে তিনি কড়া সতর্কবার্তা দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন