শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ

জাতীয় ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১১:২৭ পিএম

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ

ছবি - সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার রাতে এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।নতুন নৌবাহিনী প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।আইএসপিআর জানিয়েছে, রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন। একই দিন তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।

বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। সামরিক ও কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার নিয়োগের মাধ্যমে নৌবাহিনীর নেতৃত্বে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। আইএসপিআর কর্তৃক প্রদত্ত বিজ্ঞপ্তিতে তার সামরিক জীবনের সাফল্যের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

দীর্ঘদিন ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। সামরিক বাহিনীর একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে নৌবাহিনীর আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাহিনীর কমান্ডিং দায়িত্ব পালন করবেন। তার এই নিয়োগের খবরে প্রতিরক্ষা ও সামরিক মহলে ইতিবাচক সাড়া পড়েছে।